৩ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
জুমআর নামায ত্যাগের শাস্তি ২৫ ঘা চাবুক

সিরিয়ার যে সকল অঞ্চলের নিয়ন্ত্রণ ‘দায়েশ’ অথবা ‘জিবহাতুন নুসরাহ’র মত সন্ত্রাসী গোষ্ঠীর হাতে, বিভিন্ন সমস্যার সম্মুখীন সে সকল অঞ্চলের জনগণ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল-কায়েদার সহযোগী গোষ্ঠী ‘দায়েশ’ ও ‘জিবহাতুন নুসরাহ’র সদস্যরা বিভিন্ন উগ্রতাপূর্ণ ও সহিংস পদক্ষেপের মাধ্যমে বিষিয়ে তুলেছে সিরিয়ার জনজীবন। সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। ঐ ভিডিওতে জুমআর নামায না পড়ার অপরাধে এক সিরীয়কে চাবুক মারছে ‘ইরাক ও শামে ইসলামি সরকার’ (দায়েশ) নামক সন্ত্রাসী বাহিনী’র সদস্যরা। আর এ শাস্তি দলটির ধর্মপ্রচারকের উপস্থিতিতেই কার্যকর করা হচ্ছে।

প্রতিদিন চাবুকের আঘাত, বন্দী করে রাখা, শারীরীক নির্যাতন, ফাঁসী, শিরোচ্ছেদ ইত্যাদির ন্যায় নানা শাস্তির মুখোমুখি হচ্ছে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের অসহায় জনগণ।